চট্টগ্রামে অল্পের জন্য রক্ষা পেলেন ১৯৮ বিমানযাত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা ফ্লাইটটিতে ১৯১ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ের মাঝখানে বন্ধ হয়ে যায় উড়োজাহাজটি।
শুক্রবার সকাল ৮টা ৪০মিনিটে এ ঘটনা ঘটে। তবে সব যাত্রী নিরাপদে আছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
তিনি বলেন, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট জি ৯৫২৬-এ ১৯১ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। ক্যাপ্টেন মাঝ আকাশে উড়োজাহাজের হাইড্রোলিক প্রেসারে সমস্যা লক্ষ্য করেন ও বিমানবন্দর ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। অবতরণের পর পরই উড়োজাহাজটি রানওয়েতে বন্ধ হয়ে যায়।
তাসলিম আহমেদ বলেন, তবে যাত্রী ও ক্রুরা নিরাপদে নেমেছেন। আমরা সকাল ৮টা ৫২ মিনিটের দিকে উড়োজাহাজটিকে নিরাপদে টেনে নিয়ে এসেছি। প্রকৌশলীরা সমস্যাটি খুঁজে এর সমাধান করবেন। আশা করি- রাত ১০টার মধ্যে উড়োজাহাজটি আবার উড্ডয়ন করতে পারবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি