চট্টগ্রামে জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে র্যাব

বাংলাপ্রেস অনলাইন: চট্টগ্রামের মীরসরাইয়ে র্যাবের সঙ্গে জঙ্গিদের ব্যাপক গোলাগুলি হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা ঠিক কত তা র্যাব জানাতে পারেনি। কারণ যে জায়গায় তারা অবস্থান করছে সেখানে র্যাব এখনো ঢুকতে পারেনি। গোলাগুলিতে জঙ্গিদের বাড়ির ছাদ উড়ে গেছে। এদিকে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল দলকে আনা হচ্ছে। এরপর ধীরে ধীরে ঘটনাস্থলের দিকে এগোবে র্যাব।
এ বিষয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ বলেন, 'আমাদের কাছে তথ্য ছিল একটি গ্রুপ যারা চট্টগ্রাম ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। তাদেরকে ধরার জন্যই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানটি পরিচালনা করা হয় রাত সাড়ে তিনটার দিকে। তিনি আরো বলেন, এই আস্তানায় অন্তত চার জন জঙ্গি ছিল। এদের মধ্যে একজন নারী জঙ্গিও আছেন। আজ রাত ৩টা ৩০ মিনিটের দিকে আমাদের এই অভিযানটি শুরু হয়। সে সময় দুপক্ষের মধ্যে বেশ কয়েক দফায় গুলি বিনিময় হয়। পরে ভোর ৫টার দিকে একটি ব্যাপক আকারের বিস্ফোরণ ঘটে চৌধুরী ম্যানসন নামের এই বাড়িটিতে। মহাসড়কে এর আগেও বিভিন্ন সময়ে জঙ্গি আস্তানা হয়েছিল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এমন কোন হামলার পরিকল্পনা তারা করছিল কিনা এমন প্রশ্নে র্যাবের এই কর্মকর্তা জানান, চট্টগ্রামে কোন একটি জায়গায় তারা আক্রমণ করতে পারে বলে আমরা ধারণা করেছি।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সঙ্গীত একাডেমি