৪ মে ২০২৬

চট্টগ্রামে বসন্তবরণে রঙিন আয়োজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ পিএম
চট্টগ্রামে বসন্তবরণে রঙিন আয়োজন

চট্টগ্রামে বসন্ত বরণে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।

চট্টগ্রাম প্রতিনিধি: :  চট্টগ্রামে বসেছে বসন্ত বরণের আসর। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর আমবাগানে শহীদ ওয়াসিম পার্কে বোধন আবৃত্তি পরিষদ আয়োজন করে ‘বসন্ত উৎসব’। সকাল ৯টায় ‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ গানে ভায়োলিনিস্ট চিটাগাংয়ের যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। কর্মসূচির মধ্যে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি, ঢোলবাদন, কথামালা, শোভাযাত্রা, যন্ত্রসংগীতসহ নানা আয়োজন। অনুষ্ঠান শেষে বসন্ত বরণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে হয় বসন্তকথন পর্ব। এতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেন, প্রকৃতির নিয়মে আবার ফাল্গুন এসেছে। আজ বোধন বসন্ত উৎসবের আয়োজন করেছে। এই উৎসব চলতে থাকবে। আমাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হবে। আপনাদের সবাইকে নিয়ে একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সাংস্কৃতিক নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে চাই।

এছাড়া বসন্তকথন পর্বে অংশ নেন বোধনের সহসভাপতি সুবর্ণা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সোহেল ও অর্থ সম্পাদক অনুপম শীল। পরে একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদের শিল্পীরা। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী, পলি ঘোষ, শ্রেয়সী স্রোতস্বীনি, ঋত্বিকা নন্দী ও পল্লব গুপ্ত। 

বসন্তের হাওয়ায় দলীয় নৃত্যে অংশ নেন নৃত্যরূপ, সুরাঙ্গন বিদ্যাপীঠ, দ্য স্কুল অব ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স, নৃত্য নিকেতন, মাধুরী ডান্স একাডেমির শিল্পীরা। গানে গানে দলীয় সংগীতে বসন্তকে স্বাগত জানান সুর পঞ্চম, আর কে মিউজিক, বাগেশ্বরী। একক গান পরিবেশন করেন কেশব জীপসী, ঋষু তালুকদার, চন্দ্রিমা ভৌমিক রাত্রি, কান্তা দে, সুমিতা সরকার, রিনা দাশ, মনি আচার্য্য প্রমুখ। তবলা লহড়ায় ছিলেন উঠান সংগীত বিদ্যালয়। একক আবৃত্তি করেন কংকন দাশ, মিশফাক রাসেল, দেবাশীষ রুদ্র। ঢোলবাদনে ছিলেন দীপক ও তার দল।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি