৮ মে ২০২৬

চট্টগ্রামে বিস্ফোরণে নিহত ৭, আহত ২৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চট্টগ্রামে বিস্ফোরণে নিহত ৭, আহত ২৫

বাংলাপ্রেস ডেস্ক : চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণে একটি ভবনের দেয়াল ধসের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

আজ রোববার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বা গ্যাস লাইন বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে বিস্ফোরণে ভবনের একাংশ ভেঙে গেছে। এতে সাতজন মারা গেছেন।

দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। স্থানীয়রা বলছেন, রান্নাঘরের গ্যাস থেকে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি