চট্টগ্রামে আত্মহত্যাকারী চিকিৎসক আকাশের স্ত্রী গ্রেপ্তার
চট্টগ্রাম থেকে সংবাদদাতা : চট্টগ্রামের তরুণ চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনায় তাঁর স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর কোতোয়ালি থানাধীন নন্দনকানন এলাকা থেকে মিতুকে গ্রেপ্তার করে সিএমপি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল।’ বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানায়।
এর আগে দাম্পত্য কলহের জেরে গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার নিজ বাসায় ইনজেকশনের মাধ্যমে মোস্তফা মোরশেদ আকাশ (৩৩) আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তরুণ চিকিৎসক এবং জেলার চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বাংলাবাজার এলাকার মৃত আবদুর সবুরের ছেলে।
পারিবারি ক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ভালোবেসে ২০১৬ সালে একই পেশায় পড়ুয়া তানজিলা হক চৌধুরী মিতুকে বিয়ে করেন আকাশ। বৃহস্পতিবার ভোরে স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্কের কথা উল্লেখ করে আত্মহত্যা করার ঘোষণা দেন তিনি। নিহতের পরিচিতরা জানান, তিনি জনপ্রিয় কোচিং সেন্টার ‘থ্রি ডক্টরস’-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে মেডিকেল শিক্ষার্থীদের কাছে তাঁর খ্যাতি রয়েছে। মৃত্যুর আগে ফেসবুকে আকাশের দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে জানা যায়, বিয়ের পরে অন্য যুবকের সঙ্গে মিতুর সম্পর্ক থাকার বিষয়ে দুজনের সম্পর্কে টানাপড়েনের সৃষ্টি হয়। স্ত্রীর প্রতি গভীর ভালোবাসার পরও দীর্ঘ প্রচেষ্টায় স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে সর্বশেষ স্ট্যাটাসে উল্লেখ করেন আকাশ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি