৫ মে ২০২৬

চট্টগ্রামে আ.লীগের সম্মেলনের আগেই চেয়ার ছোড়াছুড়ি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চট্টগ্রামে আ.লীগের সম্মেলনের আগেই চেয়ার ছোড়াছুড়ি

চট্টগ্রাম থেকে সংবাদদাতা : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে নগরীর লালদিঘী মাঠে এই ঘটনা যখন ঘটেছে।

তবে তখন কেন্দ্রীয় নেতাদের কেউ উপস্থিত ছিলেন না। সম্মেলন শুরুর আগেই এই ঘটনা ঘটেছে, পরে যথাসময়ে শুরু হয়েছে।

কেন্দ্রীয় সম্মেলনের আগে দেশজুড়ে জেলা-উপজেলায় এখন আওয়ামী লীগের সম্মেলন চলছে। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম উত্তর জেলার সম্মেলন হচ্ছে। সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে দলে দলে লালদিঘী মাঠে আসতে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল থেকে মাঠে অবস্থান নিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনের অনুসারীরা। ১০টার কিছু সময় আগে মাঠে আসেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমানের অনুসারীরা। এই সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, পরে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। প্রায় ১০ মিনিট ধরে চলে এই সংঘাত। তখন পুলিশ গিয়ে তাদের নিবৃত্ত করেন।

কোতোয়ালি থানার ওসি মো. মহসিন বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এতে বড় ধরনের কিছু হয়নি। চট্টগ্রাম শহর ডিএসবি কর্মকর্তা মোহাম্মদ আবদুল ওয়ারেস বলেন, সম্মেলনের শুরুর দিকে দুই গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি হয়েছিল। পরে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষের পর একে একে কেন্দ্রীয় নেতারা লালদিঘী মাঠে সম্মেলনস্থলে আসেন।

বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি