১০ আগস্ট ২০২৬

চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব আবু তাহের চৌধুরী ও যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম নির্বাচিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম
চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব আবু তাহের চৌধুরী ও যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম নির্বাচিত

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক: চট্টগ্রাম নাগরিক ফোরামের এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভা গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রুপকার ব্যারিস্টার মনোয়ার হোসেন। সভায় ২০১৫ সাল থেকে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড তুলে ধরে ব্যারিস্টার মনোয়ার হোসেন চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরাম নগরবাসীর অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক সমস্যা সমাধানে নিরন্তর কাজ করে যাচ্ছে। চট্টগ্রামবাসীর কাছে এই সংগঠনের বিশেষ গুরুত্ব ও গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ফোরামকে আরও শক্তিশালী ও সক্রিয় করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ফোরামের মহাসচিব হিসেবে বিশিষ্ট সমাজসেবক জনাব আবু তাহের চৌধুরী এবং যুগ্ম-মহাসচিব হিসেবে বিশিষ্ট লেখক-সংগঠক কামরুল ইসলামকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য পদে কোনো পরিবর্তন আপাতত নেই । নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ চেয়ারম্যান ও সংগঠনের অন্যান্য নেতৃত্বের সাথে আলোচনা করে অতি শীঘ্রই কমিটি পুনর্গঠনের সুনির্দিষ্ট প্রস্তাব এবং চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধানে বিস্তারিত কার্যকর কর্মসূচি চূড়ান্ত করা হবে। সভায় চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা নিরসন, কালুরঘাট নতুন সেতু নির্মাণ কাজ দ্রুত দৃশ্যমান করা, যানজট নিরসন, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, মিডিয়া সন্ত্রাস বন্ধ করা এবং বিভিন্ন ইস্যুতে জনগণকে সচেতন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, এবং সিডিএর মাস্টার প্ল্যান সংশোধন বা নতুন মাস্টার প্ল্যান গ্রহণের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত চট্টগ্রামবাসী ও প্রবাসী বাংলাদেশিদের মতামত গ্রহণ করে চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে, যা পরবর্তীতে সংশ্লিষ্ট সব সংস্থা ও সরকারের কাছে উপস্থাপন করা হবে।
এই সভায় আলোচনায় অংশগ্রহণ করেন যথাক্রমে—চট্টগ্রাম নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পী শাহরিয়ার খালেদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবুল হাশেম, বিশিষ্ট রাজনীতিক মিতুল দাশগুপ্ত, ফোরামের সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, এবং সর্বজনাব কে এম শহীদুল্লাহ, আব্দুল কাদের, রেজাউল করিম, ইমাম হোসেন চৌধুরী, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নূর, আক্তার হোসেন, শহীদুল ইসলাম, ইলিয়াস রিপন,, মোহাম্মদ শাহরিয়ার, আরিফুল ইসলাম চৌধুরী, মনজুর আহমেদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারুক আহমদ ও আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি