চট্টগ্রাম বন্দরে ঘুষ গ্রহণের অভিযোগে ২ নিরাপত্তাকর্মী বরখাস্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অনৈতিকভাবে টাকা গ্রহণের অভিযোগে চট্টগ্রাম বন্দরের দুই নিরাপত্তাকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক।
বরখাস্ত হওয়া দুই নিরাপত্তাকর্মী হলেন মো. আবুল খায়ের ও মো. হারুন-অর-রশিদ। তারা দুজনই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিরাপত্তার দায়িত্বে ছিলেন।বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, মঙ্গলবার ভিন্ন ভিন্ন সময়ে এই দুই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এনসিটি ১ নম্বর গেটে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী মো. আবুল খায়ের এবং বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এনসিটি-৪ নম্বর গেটে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী মো. হারুন-অর-রশিদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। এই ঘটনা চট্টগ্রাম বন্দর কর্মচারী চাকরি প্রবিধানমালা/৯১ এর পরিপন্থী হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (নিরাপত্তা) দপ্তর থেকে তাদের সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।
বন্দর সচিব মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, এমন ঘটনা সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টির অন্তরায়।এমন ঘটনা যাতে আগামীতে না ঘটে সেজন্য বন্দরের বিধান অনুসারে তাদের বরখাস্ত করা হয়েছে। এর আগেও এমন কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কঠোরভাবে দমন করছে। বন্দরে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি