৪ জুলাই ২০২৬

চর্বি কমাতে যেসব ভুল ধারণা এখনই বাদ দিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৫ এএম
চর্বি কমাতে যেসব ভুল ধারণা এখনই বাদ দিন

বাংলাপ্রেস ডেস্ক:  ওজন কমানো অনেকের জন্যই জটিল হয়ে ওঠে, বিশেষ করে যখন সোশ্যাল মিডিয়ায় নানা ‘মিরাকল ড্রিংক’, কঠোর ডায়েট ও দ্রুত ফলের টিপস ঘুরে বেড়ায়। অনেকেই মনে করেন, একটিমাত্র সহজ সমাধানেই অতিরিক্ত ওজন কমে যাবে। কিন্তু বাস্তবতা হলো, স্থায়ীভাবে চর্বি কমাতে কোনো শর্টকাট নেই—এটি নির্ভর করে নিয়মিত ও স্বাস্থ্যকর অভ্যাসের ওপর।

ফিটনেস বিশেষজ্ঞরা বলেন, অনেকেই ভুল কিছু ধারণায় ভরসা রাখেন, যার কারণে কাঙ্ক্ষিত ফল পান না। চর্বি কমানোর ক্ষেত্রে কিছু সাধারণ ভুল ধারণা সম্পর্কে বর্ণনা দেন তারা।

১) অনেকে দ্রুত ওজন কমাতে চান, কিন্তু দ্রুত ফলের চেষ্টা করতে গিয়ে অতিরিক্ত কঠোর ডায়েট বা ব্যায়ামের পথ বেছে নেন, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।

২) শুধু কার্ডিও বা হাই-ইনটেনসিটি ট্রেনিং করলেই ফ্যাট লস হয় না। পেশি গঠন ও রিকভারি না থাকলে দীর্ঘমেয়াদে মেটাবলিজম দুর্বল হয়ে যেতে পারে।

৩) একদিনের কঠিন ব্যায়াম শরীর বদলে দেয় না। পরিকল্পিত ও ধারাবাহিক ট্রেনিংই স্থায়ী ফল দেয়, শুধু ট্রেন্ড অনুসরণ করলে নয়।

৪) অতিরিক্ত ক্যালরি কমিয়ে দেওয়া দ্রুত ওজন কমালেও শরীর দুর্বল করে, ক্ষুধা বাড়ায় এবং পেশি কমিয়ে দেয়। সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়াই জরুরি।

৫) ওজন প্রতিদিন পানি, হরমোন ও ঘুমের কারণে ওঠানামা করে। তাই এক দিনের স্কেলের সংখ্যা দেখে সিদ্ধান্ত নেওয়া ভুল।

৬) ঘাম ফ্যাট কমার নির্দেশক নয়, এটি শুধু শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রক্রিয়া। পরিবেশ ও আবহাওয়াও এতে প্রভাব ফেলে।

৭) মোটিভেশন সবসময় থাকে না। ফল পেতে হলে নিয়মিত রুটিন ও শৃঙ্খলা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৮) লেবু পানি, জিরা পানি বা অ্যাপল সাইডার ভিনেগার—কোনো ‘ডিটক্স ড্রিংক’ একা চর্বি কমাতে পারে না। এগুলোর কিছু উপকার থাকলেও এগুলো কোনো জাদুকরি সমাধান নয়।

বিশেষজ্ঞরা যা খুব সহজ বা নাটকীয় মনে হয়, সেটির ওপর ভরসা না করে বাস্তব ও কার্যকর অভ্যাসগুলোর ওপর মনোযোগ দিতে পরামর্শ দিয়ে থাকেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি