৬ মে ২০২৬

চৌদ্দগ্রামের আইনজীবি আবদুল্লাহ শাহজাহান আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চৌদ্দগ্রামের আইনজীবি আবদুল্লাহ শাহজাহান আর নেই
বাংলাপ্রেস ডেস্ক: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার প্রবীণ আইনজীবি আবদুল্লাহ শাহজাহান আর নেই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৩টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিট) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার লতিফ সিকদার গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তারঁ বয়স হয়ে ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দুই মেয়ে ও ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী। এক মেয়ে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দা অন্যজন কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউইংটন শহরে বসবাস করছেন। আবদুল্লাহ শাহজাহানের মৃত্যুকালে তাঁর সব মেয়েরাই পাশে ছিলেন। নিউ ইয়র্ক শহরে পুলিশ বিভাগে কর্মরত একমাত্র ছেলে বাবার অসুস্থতার খবর পেয়ে ছুটে গেছেন বাংলাদেশে। আইনজীবি আবদুল্লাহ শাহজাহান যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নোয়াখালী অ্যাসোসিশনের যুগ্ম-আহবায়ক মোবারক হোসেন নওশাদের শ্বশুর। আবদুল্লাহ শাহজাহানের মৃত্যুতে নোয়াখালী অ্যাসোসিশন অব কানেকটিকাটের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। একই সাথে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি