৪ মে ২০২৬

চোট নয়, ব্রাজিল দল থেকে বাদ পড়ার কারণ ফাঁস করলেন নেইমার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
চোট নয়, ব্রাজিল দল থেকে বাদ পড়ার কারণ ফাঁস করলেন নেইমার
বাংলাপ্রেস ডেস্ক:  ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল। সেই প্রস্তুতির অংশ হিসেবে ২৫ আগস্ট রাতে ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেন সেলেসাওদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তবে এই দলে জায়গা হয়নি দলের অন্যতম তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। চোটের কারণ দেখিয়ে তাকে বাইরে রেখেছেন আনচেলত্তি। তবে নেইমার জানালেন ভিন্ন কথা। তার দাবি, চোট নয়—কোচের টেকনিক্যাল সিদ্ধান্তে তিনি বাদ পড়েছেন। স্কোয়াড ঘোষণার আগে নতুন করে চোটে পড়ার খবর সামনে আসে। তাই আনচেলত্তির দেওয়া ব্যাখ্যায় খুব বেশি আলোচনা হয়নি।কোচ বলেছিলেন, ‘নেইমার ছোটখাটো চোটে পড়েছে। তাকে নতুন করে মূল্যায়নের দরকার নেই। সবাই জানে, সে কী করতে পারে। জাতীয় দলকে সাহায্য করতে আমরা তাকে সেরা অবস্থায় চাই।কিন্তু গতকাল ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট খেলার পর নেইমার ভিন্ন সুরে কথা বলেন। গোলশূন্য ড্রয়ের পর তিনি জানান, ‘অ্যাডাক্টরে কিছুটা ফোলা ও অস্বস্তি ছিল। তবে সেটা গুরুতর কিছু নয়। এর প্রমাণ হলো আজ আমি পুরো ম্যাচ খেলেছি। ২৪ আগস্ট বাহিয়ার বিপক্ষে খেলতে পারিনি।কয়েকটা অনুশীলন বাদ দিয়েছিলাম, বিশ্রামও নিয়েছিলাম।’ এরপর জাতীয় দল থেকে নিজের বাদ পড়া নিয়ে নেইমার বলেন, ‘আমাকে বাদ দেওয়ার কারণ সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। আমি এখন দলে নেই, বাইরে বসেই দলকে সমর্থন করব।’ বিশ্বকাপ বাছাইপর্বে ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলিকে আতিথ্য দেবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর সেলেসাওরা খেলতে যাবে বলিভিয়ার মাঠে। ২৫ পয়েন্ট নিয়ে আনচেলত্তির ব্রাজিল বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি