৫ মে ২০২৬

চমক রেখে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
চমক রেখে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আর ঠিক এক সপ্তাহ বাকি। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ২০ দলের ১৯ দল এরই মধ্যে টুর্নামেন্টের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে। বাকি ছিল পাকিস্তান, অবশেষে তারাও বিশ্বকাপ মিশনের ১৫ ক্রিকেটারের নাম জানিয়ে দিয়েছে। পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই কোনো চমক। যথারীতি বাবর আজমের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে পাকিস্তান। দলে আছেন অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। আইসিসির এই মেগা আসরের দল ঘোষণায় দেরি করলেও, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কারা খেলতে যাচ্ছেন সেটা অনেকটাই অনুমেয় ছিল। কারণ আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্য থেকেই তাদের ১৫ জনকে চূড়ান্ত করা হয়েছে। যেখানে কোনো রিজার্ভ ক্রিকেটার রাখেনি পাকিস্তান। ১৮ সদস্যের দল থেকে বাদ পড়া তিনজন হাসান আলী, মোহাম্মদ ইরফান ও আগা সালমান। এর মধ্যে হাসানকে গত ২২ মে দল থেকে ছেড়ে দেওয়া হয়। পাকিস্তান দলে রয়েছে একঝাক তরুণ ক্রিকেটার। প্রথমবারের মতো পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আবরার আহমেদ, আজম খান, আব্বাস আফ্রিদি, সাইম আইয়ুব ও উসমান খান। ২ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপ রয়েছে ভারত, কানাডা, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবেন বাবর আজমরা। ৯ জুন ভারতের বিপক্ষে খেলবেন তারা। পাকিস্তানের বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, ইফতিখার আহমেদ, উসমান খান, আজম খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ।   বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি