বাংলাপ্রেস ডেস্ক: চলতি সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করার লক্ষ্যে নির্বাচন কমিশনে খসড়া জমা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিব। তিনি বলেন, নির্বাচন কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে চলতি সপ্তাহেই।
আখতার আহমেদ বলেন, সীমানা নির্ধারণের ৮২টি আসনের বিপরীতে ২৪ আগস্ট থেকে শুনানি শুরু হয়ে চলবে চার দিন ধরে। ভোটকেন্দ্র বাড়ছে না, তবে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। একটি বুথে ৫০০-এর জায়গায় ৬০০ করে ভোটার থাকবে।
তিনি বলেন, নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ ২২টি নতুন দলের তথ্য যাচাই মাঠপর্যায়ে চলমান। প্রাথমিক যাচাইয়ে বাদ পড়া দলগুলোকে বাদ পড়ার কারণ জানানো হচ্ছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম।
স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]