৬ মে ২০২৬

চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা সর্বনিম্ন খরচ ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা সর্বনিম্ন খরচ ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা

জাতীয় ডেস্ক: বাংলাদেশ থেকে চলতি বছর পবিত্র হজ পালন করার জন্য বেসরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি খরচ বাবদ সর্বনিম্ন ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা ধার্য করা হয়েছে।

আজ (শনিবার) হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজ প্যাকেজ-২০১৯ ঘোষণা করেছে। হাবের পক্ষে এ প্যাকেজ ঘোষণা করেন সংগঠনের মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম। নতুন প্যাকেজের আওতায় আগামীকাল থেকে হজের নিবন্ধন কাজ শুরু হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৯ সালে পবিত্র মক্কা শরীফে হ্জ করতে ইচ্ছুক ব্যক্তিকে সর্বনিম্ন ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা এজেন্সিকে দিতে হবে। তবে, কেউ ইচ্ছে করলে এর বেশি খরচ করে বাড়তি সুযোগ-সুবিধা নিয়ে হজ পালন করতে পারেন।

ঘোষিত সর্বনিম্ন প্যাকেজের মধ্যে বিমান ভাড়া ১ লাখ ২৮ হাজার টাকা, মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা, সৌদি আরবে প্রদেয় বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ভাড়া ৪০ হাজার ৮৮২ টাকা, জমজমের প‌ানি বাবদ ২৬০ টাকা, অতিরিক্ত সার্ভিস চার্জ ও ভ্যাট ৩৫ হাজার ৪৩৭ টাকা, স্থানীয় সার্ভিস চার্জ ৮০০ টাকা, হজযাত্রীদের কল্যাণ তহবিল ২০০ টাকা, প্রশিক্ষণ ফি ৩০০ টাকা, চিকিৎসা কেন্দ্র ফি ১০০ টাকা, খাওয়া খরচ ৩০ হাজার, অন্যান্য খরচ ১ হাজার ২১৫ টাকা এবং প্রাক-নিবন্ধন ফি বাবদ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন প্যাকেজের ব্যাপারে জানতে চাইলে হাব সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া বলেন, হজ্ব গমনেচ্ছুরা জানালেন যে এবার হজ করতে নির্ধারিত প্রায় সাড়ে তিন লাখ টাকার মতোই লাগবে। কোনো এজেন্সি ঘোষিত সর্বনিম্ন খরচের বেশি টাকা নিতে পারবে না। এর বাইরে কোনো এজেন্সি বাড়তি টাকা দাবি করলেও না দেওয়ার আহ্বান জানান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি