চলতি বছর সৌদিতে শতাধিক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছর শতাধিক বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। রোববার (১৭ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির বারতে এই তথ্য জানিয়েছে মিডিল ইস্ট আই।
সংবাদমাধ্যমটি বলছে, ২০২৪ সালে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের হার অনেক বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছে।
সর্বশেষ শনিবারও সৌদির নাজরান অঞ্চলে এক ইয়েমেনি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মাদক চোরাচালানের অভিযুক্ত হন ওই ব্যক্তি। ফলে ২০২৪ সালে মোট ১০১ জন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করলো মধ্যপ্রাচ্যের দেশটি।
এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ ও ২০২৩ সালের তুলনায় সৌদিতে বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর বেড়ে তিনগুণ হয়েছে। বার্লিনভিত্তিক ইউরোপীয়-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) বলেছে, চলতি ১১ মাসে যে পরিমাণ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাতে ইতোমধ্যেই অতীতের রেকর্ড ভেঙে গেছে।
সংগঠনটির পরিচালক তাহা আল-হাজ্জী বলেছেন, এক বছরে সৌদিতে এটাই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যুদণ্ডের খবর। কারণ সৌদির ইতিহাসে এক বছরে কখনই এত বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।
অন্যদিকে গত ১০ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২৪ সালের নয় মাসে দুই শতাধিক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন সৌদি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি