৫ মে ২০২৬

‘চলে গেলেন সৃজিত’! মিম শেয়ার করলেন পরিচালক নিজেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
‘চলে গেলেন সৃজিত’! মিম শেয়ার করলেন পরিচালক নিজেই
বাংলাপ্রেস ডেস্ক: বছরের শুরুতেই কোভিডে আক্রান্ত হন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার সকাল সকাল সৃজিতের সাদা কালো ছবিতে ছেয়ে গেল নেটপাড়া। উপরে লেখা, ‘চলে গেলেন সৃজিত মুখোপাধ্যায়।’ প্রথম দেখাতে যে কারও বুকে ছাৎ করে উঠতেই পারে। একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে, নীচে লেখা ‘আইসোলেশন’ শব্দটি। এ দিকে পরিচালকের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা। এরই মধ্যে রবিবার সকাল থেকে এই মিমে ছেয়ে যায় নেট পাড়া। মজা করতে আসরে নামেন সৃজিতও। ছবিটি তার সমস্ত সোশ্যাল পেজে পোস্ট করেন তিনি। যেখানে বড় বড় অক্ষরে লেখা, ‘চলে গেলেন সৃজিত মুখোপাধ্যায়’। ছবির নীচের দিকে কোণায় বামদিকে ছোট্ট করে লেখা, ‘আইসোলেশন’। অর্থাৎ আইশোলেশন চলে গিয়েছেন পরিচালক।   কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার কথা ফেসবুকে জানান পরিচালক নিজে। আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি। সৃজিতের এই ছবি দেখে গায়ক রূপম ইসলাম লিখেছেন, ‘এটা অন্য লেভেল'! সৃজিতের এই ছবি কমেন্ট করেছেন পরিচালক সুব্রত সেনও। তবে সৃজিতের এই ছবি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। নিভৃতবাসে থেকেই ভার্চুয়াল রসিতকতায় মাতলেন পরিচালক। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি