চলে গেলেন কিংবদন্তি গায়ক বাপ্পি লাহিড়ীও
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ি (৬৯) আর নেই। ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসা নিয়ে গত সোমবার বাড়ি ফিরেছিলেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরদিন (মঙ্গলবার) তার শারিরীক অবস্থা খারাপ হয়। এরপর একজন চিকিৎসককে তাকে দেখতে আসতে বলা হয়। পরে ওই চিকিৎসকের পরামর্শে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়।
বাপ্পী লাহিড়ী একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। ওই হাসপাতালের চিকিৎসক দীপক নামজোসি জানান, অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়ার কারণে মারা গেছেন বাপ্পী লাহিড়ী।
এই ফেব্রুয়ারিতেই সংগীতের তিন মহাতারকা হারাল ভারত। গত ৬ ফেব্রুয়ারি মারা যান লতা মঙ্গেশকর। আর গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, সংগীতের দীর্ঘ ক্যারিয়ারের এক পর্যায়ে বাপ্পি লাহিড়ি রাজনীতিতে পা রাখেন। যোগ দেন বিজেপিতে। পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কেন্দ্র থেকে ভোটেও লড়েন। যদিও তিনি রাজনীতিতে কখনোই স্বচ্ছন্দ ছিলেন না।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি