৯ আগস্ট ২০২৬

চলে গেলেন গায়িকা ড্যানিয়েল ম্যুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
চলে গেলেন গায়িকা ড্যানিয়েল ম্যুর
বাংলাপ্রেস ডেস্ক: ব্রিটিশ ইলেকট্রনিক মিউজিক গ্রুপ ‘ক্রেজি পি’র প্রধান গায়িকা ড্যানিয়েল ম্যুর মারা গেছেন। গত ৩০ আগস্ট মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫২ বছর বয়স হয়েছিল এ তারকার। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, ব্যান্ডটি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, ‘হঠাৎ এবং দুঃখজনক’ পরিস্থিতিতে মৃত্যু হয়েছে গায়িকা ড্যানিয়েলের। ব্যান্ডটি জানায়, আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না এবং আমরা এও জানি আপনাদেরও একই অনুভূতি হবে। ড্যানিয়েল ম্যুর আমাদের অনেক দিয়েছেন এবং আমরা তাকে ভীষণ ভালোবাসি। তার হঠাৎ মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে।জনপ্রিয় এ গায়িকার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। তবে তার মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে যে শোকের ছায়া নেমেছে, তা সংগীতজ্ঞদের বিভিন্ন শোকবার্তা জানান দিচ্ছে। অপটিমোর জেডি টুইচ, রোইসিন মারফি ও সিস্টার ব্লিস-সহ অন্যান্য সংগীতজ্ঞরা গভীর শ্রদ্ধা জানিয়েছেন ড্যানিয়েল ম্যুরকে। ২০০২ সালে ক্রেজি পি-এ যোগ দেন ড্যানিয়েল ম্যুর। পাশাপাশি অস্ট্রেলিয়ান অর্কেস্ট্রেটর ও সুরকার টিম ডেভিস এবং ম্যাভ কেন্ড্রিকস অন কি’র সঙ্গে সাতটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন এই গায়িকা। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি