চকরিয়ায় অস্ত্রসহ হত্যা মামলার আসামী আটক
জাহেদুল ইসলাম,কক্সবাজার থেকে: কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ চিংড়ি জোন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আবদুর হামিদ হত্যা মামলার দু আসামীকে আটক করেছে চকারিয়া থানা পুলিশ।বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিনটার দিকে থানা পুলিশের একটি টীম অভিযান চালিয়ে ধৃত আসামীদের গ্রেপ্তার পরবর্তী এসব অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।আটককৃতরা হলেন,উক্ত ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মোজাহের আহমদ প্রকাশ ভাইগ্যার ছেলে আবদু সালাম(৩৫)ও একই এলাকার নুরুল আলমের ছেলে এমরান (৩১)।এসময় ধৃত আসামীদের দেয়া তথ্যমতে চিংড়ি জোন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুইটি একনালা লম্বা বন্দুক ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,আটক দু’জনই চিরিংগা চিংড়ীঘের এলাকার চিহ্নিত ডাকাত এবং সাম্প্রতিককালে আধিপাত্য বিস্তার নিয়ে ডাকাতের গুলিতে নিহত আবদুল হামিদ হত্যা মামলার এজাহার নামীয় এক ও পাঁচ নম্বর আসামী।পুলিশের দেয়া তথ্যমতে,গত ১৪ জুন স্থানীয় আবদুল হামিদ নামের এক ব্যক্তিকে তার বসতঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়।উক্ত হত্যা মামলার আসামীদের ধরতে পুলিশের পক্ষথেকে চিংড়ী জোনে একাদিকবার অভিযান চালানো হয়।তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের রক্ষিত অস্ত্র ও গুলি হত্যা মামলার অপর আসামী আবদুল গণির গোয়াল ঘরে রয়েছে এমন তথ্যে আসামী আবদুল গণির গোয়াল ঘরে অভিযান চালিয়ে খড়ের নিচে সাদাপ্লাষ্টিকের বস্তায় মুড়ানো উক্ত অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন,ধৃত এক নম্বর আসামী আবদু সালামের বিরুদ্ধে ৩টি হত্যাসহ ৭টি মামলা এবং পাঁচ নম্বর আসামী এমরানের বিরুদ্ধে ২টি হত্যাসহ ৪টি মামলা রয়েছে।এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের একাধিক অভিযোগ রয়েছে এবং তারা চিংড়ি জোন এলাকার চিহ্নিত ডাকাত বলে জানান।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি