চিত্রনায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজ এলাকা থেকে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার তার বস্তাবন্দি লাশ উদ্ধারের পর মরদহে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সোমবার সকাল ১০টায় কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে বস্তাবন্দি একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্তকালে জানা যায় তিনি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু।
এদিকে নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী শাখাওয়াত আলী নোবেলসহ দুইজনকে র্যাব গ্রেফতার করেছে বলে জানিয়েছেন নায়ক জায়েদ খান। রক্তমাখা গাড়িও উদ্ধার হয়েছে বলে দাবী তার। এ ঘটনায় দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি