৮ মে ২০২৬

চিড়িয়াখানা দেখানোর নামে মাদরাসা ছাত্রীকে অপহরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চিড়িয়াখানা দেখানোর নামে মাদরাসা ছাত্রীকে অপহরণ

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের কানাইপুর ইউপির মৃগী গ্রাম থেকে ১১ বছরের এক মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।

এ সময় অপহৃত ওই শিশুকেও উদ্ধার করা হয়। আটক ওই ব্যাক্তির নাম ইউসুফ আলী ভুইয়া। তিনি নারায়ণগঞ্জ জেলার দিঘলদি গ্রামের আড়াইহাজার থানার হোসেন আলী ভুইয়ার ছেলে। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, গত ২২ নভেম্বর ইউসুফ আলী ভুইয়া তার ভ্যানগাড়িতে করে মাদরাসায় পৌঁছে দেয়ার কথা বলে ওই মাদরাসাছাত্রীকে অপহরণ করে। এরপর অপহরণকারী মুক্তিপণ দাবি করে। পরে ওই শিশুটির পিতা র‌্যাবের কাছে অভিযোগ জানালে বৃহস্পতিবার সকালে অভিযান চালায় র‌্যাব।

এ সময় কানাইপুরের মৃগী গ্রামের কলেজপাড়ার কাদের ব্যাপারীর ভাড়া বাড়ি থেকে ইউসুফ আলী ভুইয়া আটক ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ইউসুফ আলী ভুইয়া শিশুটিকে ঢাকায় চিড়িয়াখানা দেখানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে করে বলে স্বীকার করেছেন। এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি