৮ মে ২০২৬

চিরিরবন্দরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেড়েই চলছে শিক্ষার মান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
চিরিরবন্দরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেড়েই চলছে শিক্ষার মান
তৌফিক ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ভালোমানের পড়াশোনার জন্য চিরিরবন্দর উপজেলার স্কুল-কলেজের দিকেই ছুটছে ছেলে-মেয়ারা। দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে পরিমাণের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এই চিরিরবন্দরে। শুধুমাত্র দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের ছা্ত্র-ছাত্রীরাই নয়, অন্যান্য জেলা থেকে ছাত্র-ছাত্রীরা ভালো মানের পড়াশুনার জন্য চিরিরবন্দর উপজেলার স্কুল-কলেজগুলো বেছে নিচ্ছেন। কয়েক বছর আগেও এতো বেশি মানের স্কুল-কলেজ ছিল না এ উপজেলায়। দিনে দিন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনার মান ভালো এবং প্রতিবছর রেজাল্ট ভালো করছে বলে অনেকেই মনে করেন। চিরিরবন্দরের কলেজে পড়েন এমন একজন ছাত্রের অভিভাবক জানান অন্যান্য জেলা-উপজেলা থেকে ছাত্র-ছাত্রীরা আসেন চিরিরবন্দরে পড়াশুনা করতে এতে এলাকার জনগন বেশ আনন্দিত। এলাকার দোকনগুলো বিক্রি ভালো হয়, এর ফলে লাভবান হচ্ছে স্থানীয় দোকানদারসহ সাধারন মানুষ। এ এলাকার সাধারন মানুষরা মনে করেন দেশের বিভিন্ন উপজেলাগুলো নানা কারণে বিখ্যাত হয়ে আছে। আমাদের চিরিরবন্দর উপজেলা না হয় শিক্ষার জন্যই বিখ্যাত হোক। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি