৪ মে ২০২৬

চিলমারীতে নৈশ প্রহরীকে হত্যা করে ২২ লাখ টাকা লুট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চিলমারীতে নৈশ প্রহরীকে হত্যা করে ২২ লাখ টাকা লুট
এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামে চিলমারী উপজেলায় একটি বাজারের নৈশপ্রহরীকে শ্বাসরোধ হত্যার পর তিন দোকান থেকে ২২ লাখ টাকা নিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহতের নাম এরশাদুল হক (৫৫)। রোববার দিবাগত রাতে জোড়গাছ বাজারে এ ঘটনা ঘটে। জোড়গাছ বাজার কমিটির সেক্রেটারি মিজানুর রহমান মুকুল জানান, রোববার জোড়গাছ বাজারে হাট বসেছিল। এদিন প্রচুর লেনদেন হয়েছে। দুর্বৃত্তরা পরিকল্পনা করে রাতে কোনো এক সময়ে নৈশ প্রহরী এরশাদুল হককে দু-হাতপা বেঁধে মুখে গামছা গুজিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

রাতে দুর্বৃত্তরা বাজারের ব্যবসায়ী নজির হোসেন, ফারুক মিয়া ও লাবু বুক স্টোরের সার্টারের তালা ভেঙে ভিতরের মালামাল ও ক্যাশ লুট করে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজির হোসেন জানান, তার গালামালের দোকানের ভল্ট ভেঙে দুর্বৃত্তরা নগদ ১৫ লাখ টাকা ও ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এসময় তারা সিসি ক্যামেরা ভেঙে নিয়ে যায়।

অপর ব্যবসায়ী ফারুক মিয়া জানান, তার দোকান থেকে নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট হয়েছে। লাবু বুক স্টোরের মালিক লিটন জানান, তার ভল্ট থেকে সাড়ে ৯ হাজার টাকা ও মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

চিলমারী থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এখনো তদন্ত কার্যক্রম চলছে। পুলিশ ক্লু খুঁজছে। এখন পর্যন্ত ব্যবসায়ী ফারুক মিয়ার দোকানে একপাটি জুতো পাওয়া গেছে। দোষীদের খুঁজে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নিত) জানান, ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি