২১ জুন ২০২৬

চিলাহাটিতে টিকিট কালোবাজারী প্রতিহত করতে গিয়ে ছাত্রলীগ কর্মীরা লাঞ্ছিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চিলাহাটিতে টিকিট কালোবাজারী প্রতিহত করতে গিয়ে ছাত্রলীগ কর্মীরা লাঞ্ছিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: ডোমারের চিলাহাটি রেলষ্টেশনটিতে দীর্ঘদিন থেকে ট্রেনের টিকিট কালো বাজারীরা নিয়ন্ত্রণ করে আসছে। প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় ট্রেন যাত্রীরা জীম্মি হয়ে পড়েছেন এ সমস্ত টিকিট কালো বাজারীদের হাতে। লকডাউনের পর ট্রেন চালু হলে চিলাহাটিতে টিকিট কালো বাজারীদের প্রতিহত করতে গিয়ে স্থানীয় কয়েকজন ছাত্রলীগ কর্মিদের লাঞ্ছিত হতে হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন লকডাউনের পর ৩ জুন চিলাহাটি রেল ষ্টেশন থেকে নীলসাগর ও রুপসা আন্তঃনগর ট্রেন চালু করেন রেলওয়ে কর্তৃপক্ষ। তবে টিকিট কাউন্টার বন্ধ রেখে অনলাইনে টিকিট ছাড়ায় সিংহ ভাগ টিকিট চলে যায় কালোবাজারীদের হাতে। এই সুযোগে প্রতিটি টিকিট দ্বিগুন দামে বিক্রিসহ একটি টিকিট একাধিক ট্রেন যাত্রীদের কাছে বিক্রি করে আসছে কালোবাজারীরা। কয়েক দিন থেকে ট্রেনে ভ্রমণ করতে গিয়ে বিভিন্ন ভাবে হয়রানীর স্বীকারে পড়তে হয়েছে যাত্রীদের।

এরই প্রতিবাদে স্থানীয় কয়েকজন ছাত্রলীগের কর্মী টিকিট কালোবাজারী মজিবুল ইসলাম, জাহিদুল ইসলাম, শাকিল ইসলাম, ডালিম হোসেন, হাচান আলী, মোকাদ্দেস হোসেন খোকা, ভোলা ও অল টাইম কম্পিউটারের হান্নানসহ আটজনকে আটক করে যুবলীগ অফিসে নিয়ে যায়। সেখানে ট্রেন যাত্রীদের হয়রানী বন্ধ করতে কালোবাজারীদের সতর্ক করিয়ে ছেড়ে দেয়। এতে টিকিট কালোবাজারী চক্রটি ক্ষিপ্ত হয়ে সোমবার রাত সাড়ে আটটায় চিলাহাটি প্রেসক্লাবের সামনে ওই ছাত্রলীগ কর্মীদের উপর চড়াও হয়। এক পর্যায় ছাত্রলীগ কর্মীরা সক্রিয় হয়ে ধাওয়া করলে কালোবাজারীরা পালিয়ে যায়।

অভিযোগে আরো জানা গেছে, লকডাউনের আগে টিকিট কালোবাজারী চক্রটি কাউন্টারের সাথে হাত মিলিয়ে প্রতিদিন চড়া দামে কালোবাজারে টিকিট বিক্রি করার একাধিক অভিযোগ থাকার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করে আসছে। টিকিট কালোবাজারী আট জনের নামে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন স্থানীয় ছাত্রলীগ কর্মীরা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি