৫ মে ২০২৬

চিলাহাটিতে সাংবাদিক ওহাবুলের মাতার ইন্তেকাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চিলাহাটিতে সাংবাদিক ওহাবুলের মাতার ইন্তেকাল
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ ডোমার উপজেলার চিলাহাটিতে সাংবাদিক মাহাবুবুল আলম প্রামানিক ওহাবুলের মাতা খতেজা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ---- রাজিউন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, সাংবাদিক মহলসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। সোমবার দুপুরে উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের বসুনিয়া পাড়া নিজবাস ভবনে বাধ্যর্ক জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। তিনি কেতকীবাড়ি ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মরহুম মোজাম্মেল হক প্রামানিকের স্ত্রী ও চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মাহাবুবুল আলম প্রামানিক ওহাবুলের মাতা। সোমবার বাদ মাগরিব বসুনিয়াপাড়া জামে মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার জানাজায় সাবেক ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ইউপি চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, সাবেক সভাপতি শরিফুল হক প্রামানিক, ইউপি সদস্য শহিদুল ইসলাম লিটনসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি ৭ ছেলে ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজল শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমোবেদনা প্রকাশ করেন। বিপি । আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি