চিলাহাটিতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: দেশে করোনা ভাইরাসের প্রভাবে মানুষ দিশে হারা। দোকান পাট, কাজ বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমন বিপদের দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির এলাকার বিশিষ্ট সমাজ সেবক নিয়াজ মোর্শেদ।
রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত নিজস্ব অর্থায়নে এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। প্রতি প্যাকেটে চাল, ডাল, আলু ও সাবান ছিল। এর আগে গতকাল ভোগডাবুড়ী, কেতকীবাড়ী ও চিলাহাটি বাজার এলাকার পথচারীদের মাঝে ৫হাজার মাস্ক ও করোনা প্রতিরোধ ও করনীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। তরুন সমাজসেবী নিয়াজ মোর্শেদ উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের সরকার পাডা গ্রামের আল্লামা ডক্টর কফিল উদ্দিন সরকার সালেহীর সাহেবের ছেলে।
এ সময় ভোগডাবুড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সহিদুল হোসেন লিটন, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রভাষক ফারুক ইসলাম, মহিলা ইউপি সদস্য শামসুন্নাহার স্বপ্না, ইউছুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী নোমিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। বিভিন্ন সময় ওই সমাজ সেবক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, মসজিদ ও মাদ্রাসায় ওজুখানা নির্মান, পানির ট্যাংকী বিতরণ, এতিম ছাত্রদের পোষাক বিতরণসহ নানামূখী সামাজিক উন্নয়ন মূলক কাজ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। নিয়াজ মোর্শেদ বলেন, সারা পৃথিবীতে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এই দুর্যোগের মূহুর্তে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজেকে ধন্য মনে করছি। আমার এই সামান্য উপহার চাহিদার তুলনায় অতি নগণ্য হলেও সাধ্যমতে চেষ্টা করেছি। আগামীতে সকলের পাশে থেকে সমাজ উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি