চিলাহাটি থেকে রেলপথ নেপাল-ভুটানে যুক্ত হবে : রেলপথ মন্ত্রি

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : চিলাহাটি থেকে রেলপথ নেপাল, ভুটানে যুক্ত হবে, চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি দেখতে গিয়ে বাংলাদেশ-ভারতের জিরো পয়েন্টে এ সব কথা বলেন, রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি।
শুক্রবার দুপুরে ভারত-বাংলাদেশের ৭৮২ নং পিলারের কাছে অনুষ্ঠিত চিলাহাটী-হলদীবাড়ী রেলপথের নির্মান কাজে বিএসএফ ও বিজিবির সমন্বয় বৈঠকে ২০২২ সালের মধ্যে মংলা বন্দর থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল সংযোগ তৈরী হবে এবং চলতি বছরের জুন মাসে চিলাহাটী-হলদীবাড়ি রেল পথের নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশা করেন।
এই রেল পথটি নির্মিত হলে উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি ভারত কলকাতা থেকে বাংলাদেশের ভূমি ব্যবহার করে এ অঞ্চলে রেলগাড়ী চালাতে চাইলে সময় বাঁচাতে পারবে বলে তিনি জানান। এ সময় নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, পিপিএম, বিপিএম, বিজিবি ৫৬ ব্যাটালিয়নের অধিনাক মামুনুল হক।
রেলওয়ে পশ্চিমাঞ্চরের প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ্ধসঢ়; মাসুদুর রহমান, প্রককল্প পরিচালক আব্দুর রহিম, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, ভারতীয় বিএসএফ ৬৫ ব্যাটালিয়েনের সেকেন্ড ইন কমান্ডার জগদীশ দাওয়াই, উত্তরাঞ্চল রেলের প্রধান নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার দে, প্রকৌশলী তপন দাস উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি