৫ মে ২০২৬

চিকিৎসক অপূর্ব, ক্ষুব্ধ মেহজাবিন!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চিকিৎসক অপূর্ব, ক্ষুব্ধ মেহজাবিন!
বাংলাপ্রেস ডেস্ক: আসছে ঈদে বড় চমক নিয়ে হাজির হচ্ছে ছোট পর্দার বড় জুটি অপূর্ব-মেহজাবিন। গত সপ্তাহে এ দু’জনকে নিয়ে ‘যদি কোনোদিন’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের গল্পটি বেশ আলাদা। গান থাকছে দুটি। চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। নির্মাতা আরিয়ান জানান, ‘গল্পটি ভালো। শুটিংটাও ভালো করেছি। আর পাত্র-পাত্রীর অভিনয় প্রসঙ্গে তো নতুন করে কিছু বলার নেই। ভালো কিছুই হবে আশা করছি।’ গল্পের ধরন প্রসঙ্গে জানা যায়, এতে একজন নামকরা চিকিৎসকের চরিত্রে অভিনয় করলেন জিয়াউল ফারুক অপূর্ব। অন্যদিকে ঘটনাচক্রে এই চিকিৎসকের প্রতি বেশ ক্ষুব্ধ থাকেন মেহজাবিন। কারণ, তার দাবি অপূর্বর ভুল অপারেশনের কারণে তার পরিবারে নেমে আসে ঘন অন্ধকার। অপূর্ব জানান, এতে তিনি অভিনয় করেন কার্ডিয়াক সার্জন ডা. সানিয়াত হোসাইনের চরিত্রে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে কোরবানির ঈদের বিশেষ চমক হিসেবে ‘যদি কোনোদিন’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি