১১ আগস্ট ২০২৬

চিকিৎসার জন‌্য লন্ডন যেতে খালেদা জিয়ার জামিন আবেদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চিকিৎসার জন‌্য লন্ডন যেতে খালেদা জিয়ার জামিন আবেদন

বাংলাপ্রেস ডেস্ক: জিয়া চ‌্যারিটেবল ট্রাস্ট মামলায় অসুস্থতার কারণ দেখিয়ে হাইকোর্টে জামিন আবেদন করেছেন খালেদা জিয়া।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা জামিন আবেদন দাখিল করেন।

খালেদা জিয়ার আইনজীবী সগীর হোসেন লিয়ন এই তথ্য নিশ্চিত করেছেন।

জামিন আবেদনে বলা হয়েছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। জামিন পেলে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে চান।

এর আগে গত ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার জামিন চেয়ে করা আপিল আবেদন খারিজ করে দেয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ সর্বসম্মত এই সিদ্ধান্ত দেন। তবে এসময় তার চিকিৎসাসংক্রান্ত বেশ কিছু পর্যবেক্ষণও দেয় সর্বোচ্চ আদালত।

পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, যদি আবেদনকারী (খালেদা জিয়া) প্রয়োজনীয় সম্মতি দেন, তাহলে মেডিকেল বোর্ড দ্রুত তার অ্যাডভান্স ট্রিটমেন্টের (বায়োলজিক এজেন্ট) জন্য পদক্ষেপ নেবে, যা বোর্ড সুপারিশ করেছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন। গত এপ্রিল থেকে অসুস্থ খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে কারা হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে এই মামলায় হাইকোর্টে আবার জামিন আবেদনের সিদ্ধান্ত হয়। আইনজীবীরা আশা করছেন, এবার জামিন দিয়ে আদালত দৃষ্টান্ত স্থাপন করবেন।

এদিকে খালেদা জিয়া প্যারোলে মুক্তি পাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে খালেদা জিয়ার জামিনের ব্যাপারে ফোনে কথা বলেছেন। তবে সেখানে প্যারোলের ব্যাপারে কথা হয়নি বলে দাবি করছেন বিএনপি মহাসচিব। যদিও ওবায়দুল কাদের দাবি করছেন, কথা হয়েছে এবং তার কাছে প্রমাণ আছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি