ছয় দফা আমাদের ইতিহাসের বাক পরিবর্তন করেছে: ওবায়দুল কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছয় দফা না হলে ৬৯-এর গণঅভ্যুত্থান হতো কিনা সেটিই হলো বড় কথা। এই ছয় দফা আমাদের ইতিহাসের বাক পরিবর্তন করেছে। ৬ দফা হচ্ছে স্বাধীনতার পথে স্বাধিকার-সংগ্রামের ঐতিহাসিক মাইলফলক।
শুক্রবার (৭ জুন) সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ৬ দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর আহ্বানে সারা দেশে ৭ জুন হরতাল আহ্বান করা হয়। সেই হরতালে তেজগাঁওয়ের শ্রমিকনেতা মনু মিয়াসহ সারা দেশের বেশ কয়েকজন শ্রমিক নিহত হন। এ কথা স্পষ্টভাবে বলা যায়, ৬ দফার ভিত্তিতে ১১ দফা থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন হয়েছে। এ কারণে ছয় দফার গুরুত্ব অনেক।
তিনি বলেন, ৬৫-তে পাক-ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না। পূর্ব বাংলাকে রক্ষা করার কোনো ব্যবস্থা ছিল না। সেই কারণে ছয় দফার প্রয়োজন বেশি ছিল।
তবে ৭৫-এর পর ৭ জুন এবং ৭ মার্চ - এসব দিবস নিষিদ্ধ করে দেওয়া হয় উল্লেখ করে কাদের বলেন, যারা নিষিদ্ধ করে দেয় তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তারা দেশের স্বাধীনতা মানে না।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি