৫ মে ২০২৬

ছিটা রুটির স্বাদ নিন পড়ন্ত বিকেলে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ছিটা রুটির স্বাদ নিন পড়ন্ত বিকেলে

বাংলাপ্রেস ডেস্ক: গ্রাম বাংলার ঐতিহ্যগত পিঠা পুলির মধ্যে ছিটা রুটি খুবই জনপ্রিয়। এলাকাভিত্তিক বিভিন্ন নামে পরিচিত এই রুটি।

অল্প কিছু উপকরণে তৈরি ছিটা রুটি হাঁস, মুরগি বা গরুর মাংসসহ নানা পদের ভর্তার সঙ্গেও বেশ মানিয়ে যায়। কখনো খেয়েছেন কি ঐতিহ্যবাহী এই ছিটা রুটি? শিখে নিন মজার এই পিঠাটি। রইল সহজ ও সঠিক রেসিপিটি-

উপকরণ: চালের গুঁড়া বা ময়দা ১ কাপ, লবণ ও পানি পরিমাণ মতো।

প্রণালী: একটি বড় বাটিতে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার পাতলা ব্যাটার তৈরি করে ১০ মিনিট ঢেকে রাখুন। চুলায় ফ্রাইপ্যান বসিয়ে ভালোভাবে গরম করুন। সামান্য তেল দিয়ে প্যান মুছে নিন। এবার ব্যাটারে হাত ডুবিয়ে নিন। হাতে লেগে থাকা ব্যাটার প্যানের সবদিকে সমানভাবে ছিটিয়ে রুটির আকার দিয়ে নিন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন প্যান থেকে রুটি ছেড়ে আসছে। চামচ দিয়ে তিন কোণা করে ভাজ করে তুলে ঢেকে রাখুন। এবার পছন্দ মতো মুরগি, গরু বা হাঁসের মাংসের সঙ্গে পরিবেশন করুন মজাদার ছিটা রুটি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি