ছেউটিয়া নদী পুনঃখনন সুবিধা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ : এমপি সাহিদুজ্জামান
রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে : মেহেরপুরের গাংনীর ছেউটিয়া নদীর পুনর্খনন কাজ শুরু হয়েছে। শনিবার বিকেলে ভাটপাড়ায় পুনর্খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি বলেন, শেখ হাসিনা আজ বিশ^ মানবতার মা। সেই মমতাময়ী মা গাংনীর সন্তানদের জন্য নদী পুনর্খনের ব্যবস্থা করেছেন। এর মধ্য দিয়ে নদীর নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমি জানি এটি রক্ষা করা খুব কঠিন ও দুরুহ কাজ। তবুও চেষ্টা করতে হবে। বিশেষ করে এই এলাকার মানুষ যারা সরাসরি নদীর পানি ব্যবহার করবেন কিংবা নদী থেকে মৎস্য আহরণসহ অন্যান্য সুযোগ-সুবিধা যারা ভোগ করবেন সেই মানুষগুলোকেইতো নদী রক্ষায় দায়িত্ব নিতে হবে।ত্যাগ স্বীকার ছাড়া কোন ভালো কিছু অর্জন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, নদী পুনর্খনের মধ্য দিয়ে জীব বৈচিত্র রক্ষা হবে। নদী থেকে সরাসরি সেচের পানি ব্যবহার করার ফলে চাপ পড়বে ভূ-গর্ভস্থ পানির উপর। কৃষি কাজ ছাড়াও দেশীয় মাছের উৎস সৃষ্টি এবং নৌ যোগাযোগ চালুর মধ্য দিয়ে এলাকার সার্বিক উন্নয়নের উপর ইতিবাচক প্রভাব পড়বে। তাই সর্ব্বোচ ত্যাগ স্বীকার ও সজাগ দৃষ্টি রাখার মধ্য দিয়ে পুনর্খনন পরিস্থিতি ধরে রাখতে এলাকার সকলের প্রতি আহবান জানান তিনি।
বক্তৃতায় সাহিদুজ্জামান খোকন আরো বলেন, এ বছর কাজলা ও ছেউটিয়া নদী পুনর্খনন কাজ শুরু হবে। বছরের শেষের দিকে একটি বিগ প্রজেক্টের মধ্য দিয়ে মাথাভাঙ্গা নদী পুনর্খনের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এলাকার সকল নদী, খাল-বিল, মজ্জা পুকুরসহ জলাধার পুনর্খনের মধ্য দিয়ে এলাকার প্রাকৃতিক পরিবেশের ভারসম্য রক্ষার চেষ্টা করা হচ্ছে।বর্তমান সরকারের উন্নয়ন ও গাংনীর উন্নয়ন নিয়ে নিজের ভাবনা এবং অব্যহত প্রচেষ্টার কথা তুলে ধরেন এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা সারা বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমারা তার পাশে থাকলে অবশ্যই তিনি উন্নত বাংলাদেশের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে পারবেন। এজন্য সকলের অকুন্ঠ সহযোগিতা অব্যহত রাখার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ছেউটিয়া নদী পুনর্খন প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন, জেলা আ.লীগ সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আবুল বাসার, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, ধানখোলা ইউনিয়ন আ.লীগ সভাপতি আলী আজগর, সাধারণ সম্পাদক রুহুল আমিন ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুনতাছির রহমান মৃদুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সুবির কুমার ও সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই ভাটপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছেউটিয়া নদীর তীরে নাম ফোলক উন্মোচন করেন এমপি। দো’আ মোনাজাতের পরে স্কেবেটার মেশিন দিয়ে খনন কাজ উদ্বোধন করেন সাংসদ সাহিদুজ্জামান খোকন। এলাকার মানুষের স্বতঃস্ফুর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনর্খনন (প্রথম) পর্যায় প্রকল্পের আওতায় ছেউটিয়া নদীর ৮ কিলোমিটার পুনর্খনন কাজ করছে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। মাথাভাঙ্গা নদী থেকে ছেউটিয়া নদীর উৎপত্তি হয়ে গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামের পাশ দিয়ে বিভিন্ন গ্রাম অতিক্রময় করে সদর উপজেলার এরআরবি কলেজের পেছনে কাজলা নদীর সাথে গিয়ে মিশেছে। কাজলার সংযোস্থল থেকে গাংনীর মহিষাখোলা মধ্যপাড়া পর্যন্ত ৮কিলোমিটার পুনর্খনন করার টেন্ডার হয়েছে। এ কাজ দু’টি গ্রুপে সম্পন্ন হবে। মহিষাখোলা গ্রাম থেকে কাজলার দিকে ৩ কিলোমিটার পুনর্খনন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান কুষ্টিয়ার এস.আর.এস.ই (জেভি)। কাজের চুক্তিমূল্য ২ কোটি ৮৯ লাখ ৬৭ হাজার ৪৩১ টাকা। শুরুর থেকে গাংনীর দিকের ৫ কিলোমিটারের কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে চুক্তির প্রক্রিয়া চলছে বলে পাউবো সূত্রে জানা গেছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি