ছেলের পাবজি আসক্তি, ফোন কেড়ে নেওয়ায় আত্মহনন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যের নির্মল জেলায় জনপ্রিয় অনলাইন গেম ‘পাবজি’ আসক্তির কারণে মোবাইল ফোন কেড়ে নেওয়ায় আত্মহনন করেছে দশম শ্রেণির এক ছাত্র। এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, বেটি ঋষেন্দ্র নামে ওই কিশোর প্রতিদিন ১০ ঘণ্টারও বেশি সময় ধরে গেমটি খেলত। এমনকি ক্লাস করলে পাবজি খেলার সময় কমে যায় বলে দাবি করে স্কুলেও যেতে অস্বীকার করেছিল সে।
ছেলেকে বোঝাতে অভিভাবকরা তাকে মনোরোগ বিশেষজ্ঞ ও নিউরোসার্জনের কাছে কাউন্সেলিংয়ের জন্য নিয়ে যান। কিন্তু ঋষেন্দ্র কোনোভাবেই রাজি হচ্ছিল না, বরং চিকিৎসককেও হুমকি দেয় বলে তার বাবা-মা জানান।
অসহিষ্ণু হয়ে তিন দিন আগে ছেলের ফোন কেড়ে নেন তারা। গেম খেলতে না পেরে মানসিক চাপে ঋষেন্দ্র ফাঁস দিয়ে আত্মহনন করে।
সম্প্রতি দেশটিতে ‘পাবজি’ আসক্তির কারণে একাধিক ঘটনা ঘটেছে। চলতি বছরের শুরুর দিকে বিহারের পশ্চিম চম্পারণ জেলায় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায় তিন কিশোর। তারা সবাই কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে পাবজি খেলছিল।
অন্য এক ঘটনায়, হায়দরাবাদের এক ট্যাক্সিচালকের গাড়ি চালানোর সময় হাতে মোবাইল নিয়ে পাবজি খেলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে উদ্বেগ তৈরি করে।যাত্রীর তোলা সেই ভিডিওতে দেখা যায়, চালক এক হাতে স্টিয়ারিং ও অন্য হাতে ফোন ধরে গেম খেলছেন, কখনো দুই হাতেই গেমে ব্যস্ত থেকে রাস্তার দিকে মনোযোগ দিতে হিমশিম খাচ্ছেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি