ছেলের অপরাধে বাইডেনকে পদচ্যুত করতে ইমপিচমেন্টের প্রস্তাব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: ছেলের ব্যবসা করসংক্রান্ত অপরাধের কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতাচ্যুত করতে তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব এনেছে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকক্যারর্থি। এই প্রস্তাবের পর বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক ইমপিচমেন্ট তদন্ত শুরু করবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।
বাইডেনের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৭ সালে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ছেলে হান্টার বাইডেনকে ব্যবসায়িক সুবিধা দেয়ার অভিযোগ করা হয়েছে। বাইডেনের ছেলে হান্টারের ব্যবসায়িক সহযোগী অভিযোগ করেছেন বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালে হান্টার ক্ষমতার অপব্যবহার করেছিলেন। বর্তমানে হান্টারের বিরুদ্ধে করসংক্রান্ত অপরাধের ফেডারেল তদন্ত চলছে।
হোয়াইট হাউস ম্যাকার্থির সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান সামস জানিয়েছেন, রিপাবলিকানরা ৯ মাস ধরে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তদন্ত করে আসছেন। কিন্তু তারা প্রেসিডেন্টের কোনো অন্যায় খুঁজে পাননি। ম্যাকক্যারর্থির দল এর আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০১৯ এবং ২০২১ সালে দুবার ইমপিচমেন্ট প্রস্তাব এনেছিলেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি