৪ মে ২০২৬

ছেলেধরা গুজবে কান না দিতে নাগেশ্বরী কলেজে আলোচনাসভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ছেলেধরা গুজবে কান না দিতে নাগেশ্বরী কলেজে আলোচনাসভা

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছেলেধরা গুজবে কান না দিতে থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। পদ্মাসেতুতে মানুষের মাথার প্রয়োজন এমন ভুল তথ্য ছড়িয়ে পড়ার কারণে বিভিন্ন যায়গায় গলাকাটা ছেলেধরার গুজব উঠেছে।

সন্দেহভাজনভাবে গণপিটুনীর নামে নীরিহ মানুষকে হয়রানী এবং মেরে ফেলারও খবর আসছে বিভিন্ন গণমাধ্যমে। এসব গুজবে কান না দিতে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো: রওশন আলমের নেতৃত্বে থানা পুলিশও রয়েছে কঠোর ভুমিকায়।

বিভিন্ন স্কুল,কলেজে গিয়ে গুজবে কান না দিতে সচেতনতা মূলক আলোচনাসভা করছেন। এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী সরকারি কলেজ হলরুমে গতকাল বুধবার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক আলোচনাসভা করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন মন্ডল রেজার সভাপতিত্বে এবং প্রভাষক রেজাউল করিম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন এএসপি (সার্কেল) লুৎফর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর, সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, আব্দুর রশিদ, লুৎফর রহমান প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি