ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তারের দাবীতে আ.লীগের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: মাদকসেবী,মাদক ব্যবসায়ী, চাঁদাবাজীসহ নানান অপকর্মের হোতা সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি নজির হোসেনকে অবাঞ্চিত ঘোষনা করে দ্রুত গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়।
শনিবার (২৭ জুলাই) দুপুরে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে তুলে দেয়া হয় স্মারকলিপি। সংবাদ সম্মেলনে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে লিখিত বক্তব্যে মোজাম্মেল হক বলেন, মাদকাসক্ত ছাত্রলীগ সভাপতি নজির হোসেনের মাদক ব্যবসা, বেপরোয়া চাদাবাজিসহ নানান অপকর্মে দল পড়েছে বিব্রতকর অবস্থায়। শুধু দলই নয় সৈয়দপুরবাসী তার ভয়ে আতঙ্কিত। তার বিচার চেয়ে কেন্দ্রিয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের নেতাদের কাছে লিখিত অভিযোগ জানানোর পরে কোন প্রতিকার না হওয়ায় সে আরও বেপরোয়া হয়ে উঠে। তাই আজ বাধ্য হয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক, ভাইরাল ছবি ঘিরে আলোচনা
সঙ্গীত একাডেমি