
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে লিমন(১৭) নামে এক ছাত্রলীগ কর্মীকে
কুপিয়ে মারাত্মক যখম করেছে দুর্বৃত্তরা । তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করা হয়েছে। শনিবার (৭আগস্ট) দুপুর ১:৩০০ ঘটিকার দিকে বোয়ালমারী থেকে
গ্রামের বাড়ি ফেরার পথে চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া এলাকায় তার ওপর হামলা চালানো
হয়। সে শেখর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বোয়ালমারী পৌর সদরে
আঁধারকোঠা গ্রামের রাশেদ নামে একজনকে আটক করেছে পুলিশ।
উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক প্রান্ত ছিদ্দিকী বলেন, লিমন শেখর ইউনিয়ন ছাত্র
লীগের একজন সক্রিয় সদস্য। ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমানের পক্ষ থেকে শনিবার বিভিন্ন টিকাদান কেন্দ্রে মাস্ক ও শুকè খাবার বিতরণ করে জেলা ও উপজেলা ছাত্র লীগের নেতৃবৃন্দ। ওই কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে ধুলপুকুরিয়া নামক স্থানে পৌঁছলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে লিমনকে কুপিয়ে মারাত্মক যখম করে।
এলাকাবাসী তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি আরও জানান, কেরামবোর্ড খেলার সময় গ্রামে আবির ও রাতুল নামে দুই ছেলের সাথে লিমনের তর্ক হয়। ওই দুইজন অন্যান্য লোকজন নিয়ে সংঘবদ্ধভাবে তার ওপর হামলা করে। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নউম হুসাইন বলেন, আহত লিমনের মাথায় ৫টি এবং শরীরে ১টিসহ মোট ৬টি আঘাতের চিহ্ন আছে। তাকে ৬টি সেলাই দেয়া হয়েছে। সে এখন হাসপাতালে ভর্তি আছে। তবে মাথায় আঘাতের কারণে ২৪ ঘন্টা না যাওয়া পর্যন্ত বিপদমুক্ত কিনা তা বলা যাচ্ছে না।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করে এবং সন্দেহভাজন একজনকে আটক করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]