৪ মে ২০২৬

ছাত্রলীগ করায় নিজের ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:০৫ পিএম
ছাত্রলীগ করায় নিজের ছেলেকে ত্যাজ্য করলেন বাবা


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকায় হলফনামার মাধ্যমে নিজের
সন্তানকে ত্যাজ্য ঘোষণা করেছেন পিতা। ব্যবসায়ী মো. আবু জাফর (৪৮)। হলফনামা সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা আবু জাফর তার পুত্র মো. নাহিদ হাসান সবুজ (২৪)-কে ত্যাজ্য পুত্র ঘোষণা করেন। নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

হলফনামায় আবু জাফর উল্লেখ করেন, তার পুত্র দীর্ঘদিন ধরে অবাধ্য ও অবান্তর জীবনযাপন করে আসছিলেন। তিনি পরিবারের সঙ্গে বসবাস করেন না এবং নিজের খেয়ালখুশিমতো আলাদা থাকেন। গত ৫ আগস্ট (২০২৪) পরবর্তী সময়ে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া
সত্ত্বেও সবুজ এ সংগঠনের কার্যক্রমে লিপ্ত রয়েছেন। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলন করেন তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পিতা হিসেবে তিনি বিব্রত বোধ করেন। হলফনামায় আরও বলা হয়, নাহিদ হাসান সবুজের কোনো আয়-রোজগার, দায়-দেনা বা কর্মকাণ্ডের সঙ্গে পিতা বা পরিবারের অন্য সদস্যের কোনো সম্পর্ক থাকবে না। তার কোনো অপকর্মের দায়ভার পরিবার বহন করবে না। ভবিষ্যতে তার সঙ্গে পরিবারের সকল প্রকার রক্ত সম্পর্কীয় ও আইনি বিচ্ছেদ বজায় থাকবে।

পিতা মো. আবু জাফর বলেন, ‘দেশের আইন ও নীতিমালার পরিপন্থী কোনো কাজ আমার সন্তান করুক তা আমি চাই না। বারবার সতর্ক করার পরও সে শোধরায়নি, তাই বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’ঝিনাইদহ জেলা জজ কোর্টের অ্যাডভোকেট মো.
সাদাতুর রহমান হাদির মাধ্যমে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন আবু জাফর। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সবুজের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন খোলা পাওয়া যায়নি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি