৬ মে ২০২৬

ছাত্রদলের তিন নেতা আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ছাত্রদলের তিন নেতা আটক
বাংলাপ্রেস ডেস্ক: ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২৩ আগস্ট) রাতে তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হাফিজ আক্তার। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করা হয়েছে। আটক অন্যরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী মুস্তাফিজুর রহমান রুমী এবং কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। এর আগে রাজধানীর কাজলা এলাকা থেকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানান ছাত্রদলের সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল। নেতাকর্মীদের আটকের নিন্দা জানিয়ে তাঁদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি