৫ মে ২০২৬

ছাত্রদলের নাশকতার বিরুদ্ধে জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ছাত্রদলের নাশকতার বিরুদ্ধে জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
জবি প্রতিনিধি: ছাত্রদল ও ছাত্রশিবির সহ সকল অপশক্তির অপতৎপতা ও নাশকতার বিরুদ্ধে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। রবিবার (২৯ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে ভিক্টোরিয়া পার্ক, পাটুয়াটুলী হয়ে মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করা নেতাকর্মীরা বলেন, ছাত্রদলের অপতৎপতার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল হয়েছে। স্বাধীনতা বিরোধী সকল অপশক্তি রুখে দিতে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সব সময় প্রস্তুত আছে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সকল বাধা মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি। মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাত্রলীগের সম্মেলন কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটু, সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাকিল, ইব্রাহিম ফরাজী, হোসনে মোবারক রিসাত, শান্ত নাজমুল বাবু, তারেক আজিজ, সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আহবায়ক কমিটির সদস্য, শেখ মেহেদী, আদম শফিউল্লাহ, মুন্নি আক্তার সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি