৬ মে ২০২৬

চেয়ারম্যান পদে দেওয়ান ভাইস চেয়ারম্যান পদে রহমান মনোনীত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চেয়ারম্যান পদে দেওয়ান ভাইস চেয়ারম্যান পদে রহমান মনোনীত

নজরুল ইসলাম (শুভরাজ) ভোলা থেকে : আসন্ন তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূল পর্যায়ের নেতাদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় তজুমদ্দিন মুক্তিযোদ্ধা ভবন কম্পেলেক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

দলীয় নেতাকর্মীদের ভোটে প্রার্থী বাছাইয়ে চেয়ারম্যান পদে থানা আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান ৬৫ ভোট পেয়ে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তজুমদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ৮৫ ভোট পেয়ে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসনা বেগম ১০৩ ভোট পেয়ে প্রাথমিক ভাবে মনোনীত পেয়েছেন।

এ সময় নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আবদুল মমিন টুলু।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি