‘চেক চেক প্রেম’ এ ইরফান সাজ্জাদ ও সাফা কবির
বিনোদন প্রতিবেদক,ঢাকা: বর্তমান সময়ে টিভি নাটকে পরিচিত মুখ ইরফান সাজ্জাদ ও সাফা কবির। ইতোমধ্যে তারা জুটি বেঁধে বেশ কিছু নাটক- টেলিফিল্মে কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় তারা নতুন একটি নাটকে ফের জুটিবদ্ধ হয়েছেন। নাটকটির নাম ‘চেক চেক প্রেম’।
শ্রাবণী প্রামাণিকের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আবদুল্লাহ আকাশ। নাটকটি প্রসঙ্গে নির্মাতা আব্দুল্লাহ আকাশ বলেন, ‘এটি একই সাথে মিষ্টি প্রেমেরও গল্প, আবার জীবনের নিগূঢ় গভীর বাস্তবতারও চিত্র। এটি দেখে হো হো করে হেসে উঠবেন না হয়তো, আবার নিজের অজান্তেই আপনার ঠোঁটের কোনায় স্নিগ্ধ একটি হাসি আবিষ্কার করবেন। আবার হয়তো চিৎকার করে কেঁদে উঠবেন না, কিন্তু ব্যক্তিগত জীবনের গভীরে চাপা দেয়া কোনও ক্ষতের কথা মনে পরে হাহাকার বোধ করবেন। সকলে আগ্রহ নিয়ে নাটকটির জন্যে অপেক্ষা করবেন, তা বলাই বাহুল্য।
সম্প্রতি রাজধানীর উত্তরাতে ‘চেক চেক প্রেম’-এর শুটিং শেষ হয়েছে। জানা গেছে, নাটকটি শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
সঙ্গীত একাডেমি