চীনের ‘কিট-পিপিই’ নিয়ে বিশেষ ফ্লাইট ঢাকায়
বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাস শনাক্তে চীনের দেওয়া টেস্টিং কিট ও চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নিয়ে বিশেষ ফ্লাইটটি ঢাকা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে চীনের কুনমিং থেকে বিশেষ ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছায়। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এ তথ্য নিশ্চিত করেছেন।
সরঞ্জামের মধ্যে আছে ১০ হাজার করোনা শনাক্তকরণ কিট, প্রথম সারির চিকিৎসকদের জন্য ১০ হাজার পিপিই এবং এক হাজার থার্মোমিটার।
এর আগে ঢাকার চীনা দূতাবাসের উপ-প্রধান এবং মিনিস্টার কাউন্সিলর হুয়ালং ইয়ান কুনমিং থেকে এসব সরঞ্জামের কিছু স্থিরচিত্র প্রকাশ করেন। সেখানে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে দেওয়া এক বার্তায় লেখা হয় - ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’।
চীন সরকার করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী সহায়তা প্রদান করছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে এসব সামগ্রী পাঠিয়েছে দেশটি। এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে দুই হাজার কিট ও চিকিৎসাসামগ্রী দেয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি