চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত ২১
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চীনের কয়লা খনি শ্রমিকদের জীবনমান নিয়ে প্রশ্ন ছিল অনেকেরই। আর এবার এই অাশঙ্কা সত্যে পরিণত হলো। দেশটির উত্তর-পশ্চিমে শানশি প্রদেশের একটি কয়লা খনির ছাদ ধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। ১২ জানুয়ারি শনিবার সন্ধ্যায় শেনমু শহরের বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনিতে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়া জানায়, দুর্ঘটনার সময় সেখানে ৮৭ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা আটকা পড়েন। উদ্ধার অভিযান চলাকালে প্রথমে আটকা পড়াদের মধ্যে ১৯ জনের মৃত্যু কথা নিশ্চিত করা হয়। পরে নিখোঁজ দুইজনকেও মৃত অবস্থায় পাওয়া যায়।
বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি