৮ মে ২০২৬

চীনা ভাইরাসের প্রবেশ ঠেকাতে শাহজালালে সতর্কতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চীনা ভাইরাসের প্রবেশ ঠেকাতে শাহজালালে সতর্কতা

বাংলাপ্রেস ডেস্ক: চীনে ছড়িয়ে পড়া নতুন ভাইরাস সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম (এসএআরএস) যাতে বাংলাদেশে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কব্যবস্থা নেওয়া হয়েছে।

চীন থেকে আসা সরাসরি ফ্লাইটগুলোর যাত্রীদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ঢাকা-চীন-ঢাকা রুটে প্রতিদিন ইউএস-বাংলা এয়ারলাইনস, চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্ন এয়ারলাইনসের ছয়টি ফ্লাইট যাওয়া-আসা করে। এর মধ্যে চীন থেকে আসা ফ্লাইটের যাত্রীদের পর্যবেক্ষণ করা হবে।

এরই অংশ হিসেবে সোমবার (২০ জানুয়ারি) সকালে শাহজালাল বিমানবন্দরে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়েছে। এতে স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), সিভিল এভিয়েশনের কর্মকর্তাসহ বিমানবন্দর সংশ্লিষ্ট চিকিৎসকরা অংশ নেন।

ঢাকা বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, যাত্রীদের পরীক্ষা–নিরীক্ষা করানোসহ এসএআরএস ভাইরাস প্রতিরোধে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীন থেকে আসা তিনটি সরাসরি ফ্লাইটের যাত্রীদের ফিজিক্যাল স্ক্রিনিং করানো হবে। বিমানবন্দরে স্থাপিত থার্মাল স্ক্যানারের ভেতর দিয়ে আসার সংকেত দিলে ওই যাত্রীকে পরীক্ষা করবেন স্বাস্থ্যকর্মীরা।

তিনি বলেন, সাধারণত কারও শরীরের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট থাকলেও থার্মাল স্ক্যানার সংকেত দেয়। এরপর ওই যাত্রীকে বিমানবন্দরে কোয়ারেনটাইন রুমে রেখে পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হবে। শারীরিক অবস্থা অনুযায়ী তাকে (যাত্রী) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ছাড়া যাত্রীরা চীনের কোন শহর থেকে এসেছেন, কোথায় কোথায় গিয়েছিলেন, অবস্থানের সময়সহ বেশ কিছু তথ্য সংগ্রহ করা হবে। একই সঙ্গে চীনে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাকে এসব পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়েছে।

গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, সোমবার থেকেই এসব সতর্ক ব্যবস্থা কার্যকর হয়েছে।

এর আগে, চীন সরকারের বরাত দিয়ে এএফপির এক খবরে বলা হয়েছে, এসএআরএস একটি নিউমোনিয়া-সংশ্লিষ্ট ভাইরাস। এতে দুজন প্রাণ হারিয়েছে। হুয়ান শহরে এই ভাইরাসে ৪৫ জন আক্রান্ত হয়েছে। তবে গত শুক্রবার লন্ডনের ইম্পিরিয়াল কলেজের এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকশনস ডিজিজ অ্যানালাইসিসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ জানুয়ারি পর্যন্ত হুয়ানে এই ভাইরাসে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়েছে; যদিও চীন সরকার এই ভাইরাসের আক্রমণ ও বিস্তার রোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ ইতোমধ্যে নিয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি