চীন সফর শেষে দেশে ফিরেছেন কিম জং উন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চীন সফর শেষে দেশে ফিরেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানী পিয়ংইয়ং-এ ট্রেন থেকে নামতে দেখা যায় তাকে।
গত মঙ্গলবার চীনের ‘ভিক্টরি ডে’র আয়োজনে অংশ নিতে যান কিম। পারিবারিক প্রথা মেনে উড়োজাহাজের পরিবর্তে ট্রেনকেই বেছে নিয়েছেন তিনি। এই সফরে বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন কিম। যাদের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চীন সফরে কিমের সঙ্গী ছিলেন তার মেয়ে কিম জু এই। এ অনুষ্ঠানে তার উপস্থিতি জল্পনাকে আরও নতুন মাত্রা দিয়েছে যে, তিনি হতে চলেছেন উত্তর কোরিয়ার ভবিষ্যৎ উত্তরসূরি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
১৭ কোটি টাকার বিয়ের উৎসবে চাঞ্চল্য, তরুণীর হাতে বরকে ফেলে দেওয়ার অভিযোগ
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’ নিয়ে মুখ খুলল ভারত
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি