চীন ফেরতদের পর্যবেক্ষণে রাখা হবে : পররাষ্ট্রমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনলেও পুরো পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, সরকার চায় না এটা পুরো দেশে ছড়িয়ে পড়ুক।
আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, বাংলাদেশিদের মধ্যে যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হন, তাহলে চীন সরকার তাদের পুরো চিকিৎসার দায়িত্ব নেবেন। চীনে বেড়েই চলেছে মরণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ। ফিরিয়ে আনার প্রচেষ্টায় বাংলাদেশীদের তালিকা করতে এরই মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রস্তুত। অপেক্ষা চীন সরকারের আনুষ্ঠানিক ঘোষণার।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি