৫ মে ২০২৬

চারদিনের সফরে বাংলাদেশ যাচ্ছেন মার্কিন সহকারী মন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
চারদিনের সফরে বাংলাদেশ যাচ্ছেন মার্কিন সহকারী মন্ত্রী
নিউ ইয়র্ক প্রতিনিধি: চারদিনের সফরে বাংলাদেশ সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি সহকারী মন্ত্রী অ্যালিস ওয়েলস। শনিবার তিনি ঢাকায় পৌঁছাবেন বলে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অ্যালিস ওয়েলস ঢাকায় অবস্থানকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্বের সম্পর্ক জোরদারে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। একই সঙ্গে আন্তঃসম্পর্কিত ইন্দো প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি নিরাপত্তায় সহযোগিতা জোরদারে আলোচনা করবেন। রবিবার অ্যালিস ওয়েলস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য কক্সবাজারে যাবেন। বর্তমানে ওই ক্যাম্পগুলোতে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। এদের বেশির ভাগই গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর পরিকল্পিত নিধন অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে আসে। কক্সবাজারে তিনি জাতিসংঘ, এনজিও এবং স্থানীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। তিনি বাংলাদেশে অবস্থানকালে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার ওপর জোর দেবেন। একই সঙ্গে বাংলাদেশের আসন্ন নির্বাচনে তার সরকারের সমর্থনের কথা জানাবেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি