২৮ সেপ্টেম্বর ২০২৬

চার সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
চার সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত

বাংলাপ্রেস ডেস্ক: উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে গভীর সাগরে মাছ ধরার নৌকা-ট্রলার না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় এবং পরবর্তীতে আরও ঘণীভূত হয়ে একই এলাকায় (১৫ দশনিক ৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ) এবং ৯৭ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়। এটি আজ (২৮ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণপূর্বে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১১৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

তিনি আরও জানান, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে বলেও তিনি এতে উল্লেখ করেছেন।

বিপি/টিআই

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি