৪ মে ২০২৬

চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১১:১৯ পিএম
চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপির

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:   দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি আব্দুল রহমান, ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. সুমন মোল্লা, ৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. মোকবুল পাঠান এবং ২নং ওয়ার্ডের নির্বাহী সদস্য মো. নুরুল ইসলাম ভূইয়া।

দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট নেতারা দলের পক্ষে অবস্থান না নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ প্রেক্ষিতে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভুইয়া বলেন, যারা দলের সঙ্গে বেইমানি করেছে, তাদের কোনো ছাড় নেই। তারা অতিউৎসাহী হয়ে ধানের শীষকে ডোবাতে চেয়েছে। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি